1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট

এলচের বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচালো রিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ৬৪ Time View

ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে শেষ মুহূর্তে এসে হার এড়ালো কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-২ গোলে এলচের বিপক্ষে ড্র করেছে রিয়াল।

ম্যাচে আধিপত্য বিস্তার করেছে রিয়াল। কিন্তু স্রোতের বিপরীতে খেলে দুই গোল আদায় করে নেয় এলচে। লুকাস বোয়ে আর পেরে মিয়ার গোলে ৮২ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল তারা। পরে লুকা মদ্রিচ ব্যবধান কমানোর পর এদের মিলিতাওয়ের গোলে সমতায় শেষ করে রিয়াল।

শুরু থেকে আক্রমণে থাকা রিয়াল প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে বারবার আটকে যাচ্ছিল। ৩২তম মিনিটে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লস ব্লাঙ্কোসদের। কিন্তু পেনাল্টি পেয়েও সেটি ক্রসবারে মেরে বসেন করিম বেনজেমা।

৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।

দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিয়া। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ২-০ গোলে এগিয়ে যায় এলচে।

৭৮তম মিনিটে আবারও রিয়ালকে আটকে দেয় ক্রসবার। এবার মদ্রিচের কর্নারে কাসেমিরোর হেড ক্রসবারে লাগে। তবে তার চার মিনিট পর হতাশা কাটে স্বাগতিকদের।

মদ্রিচের আরেকটি কর্নারে ডি-বক্সে এলচে ফরোয়ার্ড মিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার।

তারপরও জয়ের সম্ভাবনা ছিল এলচের। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসে সফরকারিদের স্বপ্ন ভাঙেন এদের মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এই ড্রয়ের পর ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্র নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫০। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ