1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

এবার বাফটা’র মঞ্চে আমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৭১ Time View

অস্কার নমিনেশন ঘোষণার দায়িত্ব পালনের পরে এ বার বাফটা’র মঞ্চে প্রেজেন্টার হিসেবে আমন্ত্রণ পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের ভার্চুয়াল মঞ্চে অন্যতম প্রেজেন্টার হিসেবে হাজির থাকবেন প্রিয়াঙ্কা, যেখানে তার সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন টম হিডলস্টোন, হিউ গ্রান্ট, চুইটেল এজিয়োফোর, অ্যানা কেন্ড্রিকের মতো তারকারা। রাইজিং স্টার ক্যাটিগরির পুরস্কার প্রেজেন্ট করার দায়িত্ব পড়েছে প্রিয়াঙ্কার উপরে। প্রিয়াঙ্কার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’ও রয়েছে বাফটার’র দৌড়ে। সেরা অভিনেতা বিভাগে আদর্শ গৌরব এবং সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে বিভাগে লেখক-পরিচালক রামিন বাহরানি মনোনয়ন পেয়েছেন। এই ছবির জন্যই সেরা সহ-অভিনেত্রীর লং লিস্টে জায়গা পেলেও শর্ট লিস্ট থেকে বাদ পড়েন প্রিয়াঙ্কা।

প্রেজেন্টারের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নায়িকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘এই দায়িত্ব পেয়ে খুবই গর্বিত।’’ সম্প্রতি নিক জোনাসের সঙ্গে অস্কার মনোনয়নের ঘোষণা করার পরে প্রিয়ঙ্কা সমালোচিত হয়েছিলেন। প্রিয়াঙ্কা এই দায়িত্ব পাওয়ার আদৌ যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। নিজের ফিল্মোগ্রাফির তালিকা পোস্ট করে তার যোগ্য জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। আগামীকাল সোমবার (১২ এপ্রিল) বিবিসিওয়ানে সরাসরি সম্প্রচারিত হবে বাফটা-র ভার্চুয়াল অনুষ্ঠান। এ বছর অতিমারির কারণে ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলে আয়োজিত হচ্ছে বাফটা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ