1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

এবার তুরস্কে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৫১ Time View

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্ব। এরইমধ্যে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেইন। নতুন করোনাভাইরাস ছড়িয়ে পরা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন তুরস্ক। দেশটিতে ১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন রূপ। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের দেশে নতুন করোনাভাইরাস আছে কিনা সেটা জানতে আমরা তদন্ত চালাই এবং ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। যারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, এ ঘটনার পর যুক্তরাজ্য থেকে তুরস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যে ১৫ জন যুক্তরাজ্য থেকে তুরস্কে এসেছেন, তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার তুরস্কে নতুন করে ১২ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১২ জন। ইউরেশিয়ার দেশটিতে এ পর্যন্ত ২২ লাখ ২০ হাজার জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ হাজার ৯৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ