1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

এবার একঘণ্টা আগে শুরু হচ্ছে বইমেলা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ Time View

এবারের বইমেলা একঘণ্টা আগে শুরু হচ্ছে বলে জানিয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, প্রতি বছর বইমেলা দুপুর ৩টা থেকে শুরু হলেও এবার দুপুর ২টা থেকে শুরু হবে। তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে সকাল ১১টা থেকে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরুর প্রস্তুতি ছিল। কিন্তু করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ২৮ তারিখের পরে জানা যাবে।

প্রতি বছর বইমেলা শুরু হয় পয়লা ফেব্রুয়ারি। ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে। এবার এক ঘণ্টা আগে মেলা শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ