1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

এবার ইন্দিরা গান্ধী চরিত্রে কঙ্গনা, পরিচালনাও করবেন তিনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৭১ Time View

নানা রকম বিতর্কিত মন্তব্যের জেরে ‘বলিউড কুইন’খ্যাত কঙ্গনা রানাউত এখন ‘কন্ট্রোভার্সি কুইন’ বলে বেশি সমাদৃত। সোশ্যাল মিডিয়াতেও পড়েছেন নিষেধাজ্ঞার মুখে। তবে কাজ পাগল এই তারকা বসে থাকেন না কখনোই। শত কিছুর পরও সিনেমা নিয়ে তিনি ব্যস্ত সর্বদা।

ভারতের ইতিহাসে একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ও করবেন কঙ্গনা। এটা বেশ পুরনো খবর। নতুন চমক হলো, সেই ছবিটি নিজেই পরিচালনা করার কথা ভাবছেন তিনি। যদি তাই হয় ‘মণিকর্ণিকা’র পর এটি হবে তার দ্বিতীয় নির্মাণ।

ইন্দিরাকে নিয়ে নির্মিতব্য ছবির নাম ‘ইমার্জেন্সি’।

বছরের শুরুতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। তবে নতুন খবর অনুযায়ী, সাই কবীর নয় বরং কঙ্গনা নিজে থেকেই এই ছবি পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছেন।

এরকমটি কঙ্গনা আগেও ঘটিয়েছেন। তার প্রযোজনা সংস্থায় তৈরি ‘মণিকর্ণিকা : দ্য ক্যুইন অফ ঝাঁসি’ ছবির শুটিং কিছু এগোতেই পরিচালক কৃশকে সরিয়ে নিজেই দায়িত্ব নিয়েছিলেন ছবি তৈরির। ফের পরিচালকের আসনে বসে কঙ্গনা জানান, ‘পরিচালক হিসেবে এটাই আমার দ্বিতীয় ছবি। ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বকে সিনেমায় পর্দায় নিয়ে আসার জন্য আমি সব দিক থেকে তৈরি। তবে এটিকে আমি ইন্দিরার বায়োপিক বলব না। বরং এই ছবি বিরাটমাপের এক পিরিয়ড ছবি।’

কঙ্গনা আরও জানিয়েছেন, ‘দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্দিরা গান্ধীর জীবনের অনেক কিছুই সকলের কাছে অজানা। ‘ইমার্জেন্সি’ সিনেমায় এগুলোকেই তুলে ধরা হবে।’

অভিনেত্রী জয়ললিতা থেকে রাজনীতির আঙিনায় পা রাখা নেত্রী, ‘থালাইভি’ ছবিতে কঙ্গনা ফুটিয়ে তুলেছেন তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবনের নানা অজানা কথা। সে ছবি এখন মুক্তির অপেক্ষায়। তবে তার আগেই সামনে এল নতুন খবর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ