1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

এনটিভিতে নাটক ‘পথ ভুলে দেখা’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৭৬ Time View

সাম্য ও ইপ্সিতা দুজনের জীবনের গতি ভিন্ন। একজন ভবঘুরে স্বভাবের ফটোগ্রাফার তো আরেকজন অনেকটা নি:সঙ্গ-একাকী জীবন যাপন করে আসছেন। কোন এক যাত্রাপথে সাম্যর চোখের ফ্রেমে আটকা পড়ে ইপ্সিতা। ইপ্সিতা বয়সে একটু বড় হবে। তবুও কেন যেন সাম্য তার দিকে ছুটতে থাকে। সাম্য নিজের গন্তব্য ভুলে গিয়ে ইপ্সিতাকে অনুসরণ করতে করতে- চট্টগ্রাম, ফয়ে’স লেক, কক্সবাজার গিয়ে পৌঁছায়।

কোন এক বিকেলে ইপ্সিতার ছবি তুলতে গেলে সাম্য ইপ্সিতার তোপের মুখে পড়ে। কিন্তু তার পিছু কিছুতেই ছাড়ে না। এতে ইপ্সিতা বিরক্ত, সে একা থাকতে চায় কিন্তু তার চোখ কি যেন খোঁজে। এই বিষয়টা তখনও দর্শকের কাছে রহস্য থেকে যায়।

এদিকে ইপ্সিতাকে ফলো করা নিয়ে ইপ্সিতা আর সাম্যের মধ্যে প্রায়ই ঝামেলা হতে থাকে। ইপ্সিতা বেশ কয়েকবার সাম্যকে অপমানও করে। কিন্তু নাছোড়বান্দা সাম্য ইপ্সিতার গল্প বলতে বাধ্য করে। এক পর্যায়ে সাম্য জানতে পারে, ইপ্সিতার স্বামী সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কোন এক মিশনে সে মারা যায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এরকমই এক গল্প নিয়েই নাটক ‘‘পথ ভুলে দেখা“।

ইভান রেহানের রচনা ও পরিচালনায় এ নাটকটি প্রচারিত হবে ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় এনটিভিতে। কক্সবাজার, ফয়েস লেক, ঢাকাসহ বিভিন্ন লোকেশনে শ্যুটিং হওয়া এ নাটকটিতে সাম্য চরিত্রে কল্যাণ ও ইপ্সিতা চরিত্রে অভিনয় করেছেন অর্পণা। আর বিশেষ একটি চরিত্রে
অভিনয় করেছেন র‌্যাম্পের মডেল আসিফ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ