1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরীমণির নাচের ভিডিও ভাইরাল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানাল সামরিক জোট

এনটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ জুন, ২০১২
  • ২০৪ Time View

এনটিভিতে ১৮ জুন সোমবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’। নাটকটি প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ১১.৩০ মিনিটে প্রচার হবে। মশিউল আলমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।

এতে দেখা যাবে, চৌধুরী ভিলা’র কর্তার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জহির আহমেদ চৌধুরী একজন রোমান্টিক স্বপ্নচারী মানুষ। একটুখানি পাগল-স্বভাব, কিন্তু পুরো পাগল নন। সুনামের সঙ্গে সরকারি উচ্চ পদে চাকরি করেছেন, সকলে তাঁকে নিখাদ ভালোমানুষ হিসেবে জানে। এখন তিনি অবসরে; নিজের তৈরি একটি তিনতলা বাড়ির ছাদের চিলেকোঠায় বাস করেন একা। বাড়ির নিচতলায় থাকেন তাঁর স্ত্রী রাহেলা বেগম, তিন ছেলের ছোট জন শাহেদ, আর দুই মেয়ের ছোট জন রুবি। বাড়ির দ্বিতীয় তলায় থাকে মেজ ছেলে রাশেদ চৌধুরী ও তার স্ত্রী নাদিয়া। বাড়ির তৃতীয় তলায় থাকে বড় ছেলে জামিল চৌধুরী, একটি বিদেশি এনজিওর কর্মকর্তা। চৌধুরী সাহেবের বড় মেয়ে জুঁই বিবাহিত, তার স্বামী ইকবাল হাসান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চৌধুরী ভিলার প্রতিটি ফ্লোরের মানুষদের নিজ নিজ সমস্যা-জটিলতা আছে। সেসব নিয়ে তারা মোটের ওপর সুখী, মাঝে-মধ্যে অসুখী। এই সময়ের রাজধানী ঢাকার নাগরিক জীবনের নানা সমস্যা-জটিলতার মধ্যে পরিবারটির জীবন-যাপনে বাংলাদেশের নাগরিক মধ্যবিত্ত জীবনের প্রতিফলন দেখা যায়।

ধারাবাহিক নাটক ‘চৌধুরী ভিলা’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ডা.এনামুল হক, দ্বিপান্বীতা, আজিজুল হাকিম, তানিয়া আহমেদ, রুশো, কাব্য, রিচি সোলায়মান, মনিরা ইউসুফ মেমী, শাহেদ শরীফ খান, নওশীন, হুমায়রা হিমু, নিশা, সাইদ বাবু, মিশু সাব্বির, নোভা, নাফিজা, প্রাণ রায়, অপর্ণা, অশোক ব্যাপারী, সাজ্জাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ