1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

এক ঘণ্টা পর হাসপাতাল ছাড়তে পারেন কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৭১ Time View

আর সোয়া এক ঘণ্টা পরই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিংগাপুর স্থানীয় সময় আজ শুক্রবার বিকেল ৩টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়ার কথা রয়েছে তার।

হাসপাতালে উপস্থিত ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এরই মধ্যে ওবায়দুল কাদের হাসপাতাল ছাড়তে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। কাগজপত্র প্রস্তুত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এলেই তিনি হাসপাতাল ছাড়বেন।

এরই মধ্যে আজ সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তোলা ওবায়দুল কাদেরের একটি ছবি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। যেখানে দেখা যাচ্ছে ওবায়দুল কাদেরের পাশে তিনি বসে আছেন। সেখানে সড়কমন্ত্রীকে অনেকটা আত্মবিশ্বাসী ও প্রাঞ্জল মনে হচ্ছে।

ছবির সঙ্গে হুইপ ইকবালুর রহিম লিখেছেন, ‘আজ সকালে মাউন্ট এলিজাবেথ হসপিটালে। আমাদের প্রিয় কাদের ভাই এখন সম্পূর্ণ সুস্থ। আজ সকালে মাউন্ট এলিজাবেথ হসপিটালে।’ সেখানে তিনি তারিখ যুক্ত করে লিখেছেন, ‘০৫-০৪-১৯’

উল্লেখ্য, গত ৩ মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। পরে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত ৪ মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ