1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ

উ. কোরিয়ার সঙ্গে বিরল সামরিক আলোচনার প্রস্তাব দ. কোরিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ১১০ Time View

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। এই আলোচনাকে বিরল আলোচনা বলে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে পিয়ংইয়ংয়ের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে কোরীয় দ্বীপে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার মধ্যেই উত্তর কোরিয়াকে এমন প্রস্তাব দিল দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির।

এই আলোচনায় উত্তর কোরিয়া যদি রাজি হয় তবে ২০১৫ সালের পর এটাই হবে প্রথম দু’দেশের মধ্যে উচ্চস্তরের সামরিক আলোচনা।

এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যে সব কার্যক্রম দু’দেশের সীমান্তে উত্তেজনা তৈরি করছে সেগুলো বন্ধ করাই এই আলোচনার মূল লক্ষ্য হওয়া উচিত।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা-ইন এর আগেও বলেছেন, তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান। তবে দক্ষিণ কোরিয়ার এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কোনো সাড়া দেয়নি উত্তর কোরিয়া।

সম্প্রতি বার্লিনে এক বক্তৃতায় মুন বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করা অন্য সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। তিনি একটি শান্তিচুক্তি স্বাক্ষরেরও আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেন, যারা চান যে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ হোক তাদের জন্য এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ