1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা : করণীয় নিয়ে মার্কিন মিত্রদের আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ১১৬ Time View

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রিরা গোয়েন্দা তথ্য বিনিময় জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ ব্যাপারে ডাকা এক সম্মেলনে যুক্তরাষ্ট্র তাদের এ দুই মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, আগামী মাসে অনুষ্ঠেয় যৌথ সামরিক মহড়ায় মার্কিন এফ-২২ স্টিলথ ফাইটার এবং পারমানবিক ক্ষমতাধর একটি ডুবো জাহাজ অংশ নেবে।
এদিকে জাতিসংঘ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার যেকোন ধরনের পারমানবিক বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিষিদ্ধ করেছে। কিন্তু তারপরও তারা এ ধরণের পরীক্ষা অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া প্রথমবার ২০০৬ সালে পারমানবিক পরীক্ষা চালায়। এরপর জাতিসংঘ দফায় দফায় দেশটির ওপর অবরোধ আরোপ করে।
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের এমন নিষেধাজ্ঞার মধ্যেই গত রোববার উত্তর কোরিয়া আরেকটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ