1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

উন্নয়নে চীন ভূমিকা অব্যাহত রাখবে : রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১২
  • ১৫৮ Time View

ঢাকায় চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জুনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল। রোববার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সংবর্ধনায় দেশের বিভিন্ন বাম দলের নেতারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।  বিশেষ অতিথি ছিলেন  খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন, সংসদ সদস্য হাসানুল হক ইনু, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য ধীরেন সিংহ। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে চীনা রাষ্ট্রদূত লি জুন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানাদিক তুলে ধরেন।

রাষ্ট্রদূত বলেন, ”বাংলাদেশের অবকাঠামোসহ আর্থ সামাজিক উন্নয়নে চীন আগের মতোই ভূমিকা রাখতে আগ্রহী।”

তিনি বলেন, চীনে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের চেয়ে বাড়ছে। ২০১১ সালে চীন ও বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৮ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশের প্রায় ৪ হাজার ৩০০ পণ্য চীন শুল্কমুক্ত সুবিধা দিয়ে থাকে বলেও রাষ্ট্রদূত জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ