1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ঝড়ের কারণে ১৫ শতাধিক ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৪ Time View

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে রোববার সন্ধ্যায় ঝড়ের কারণে দেড় হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন বলছে, বজ্রঝড় ও প্রবল বৃষ্টির কারনে নিউইয়র্ক ও নিউজার্সির প্রধান বিমানবন্দরগুলোতে ব্যাপকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটএওয়্যার জানিয়েছে, নিউজার্সির নিওআর্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই কেবলমাত্র ৩৬২টি ফ্লাইট বাতিল ও ৩৩৭টি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১৮টি ফ্লাইট বাতিল ও ৪২৬টি ফ্লাইটে বিলম্ব হয়েছে। নগরীর অপর বিমানবন্দর লা গার্ডিয়াতে ২৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইটএওয়্যার জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের পাঁচ কোটি ৬০ লাখ লোক ভয়াবহ বন্যার আশংকার মধ্যে রয়েছে। কারণ নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভিনিয়া, ডেলওয়ার ও মেরিল্যান্ডে প্রবল বৃষ্টির কারনে আকস্মিক বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ