1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

উইলস লিটল স্কুলের ভোটার তালিকায় নাম চেয়ে রিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ২২০ Time View

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের (ম্যানিজিং কমিটি) গভর্নিং কমিটির নির্বাচনের ভোটার তালিকায় ইংরেজী মাধ্যম শিক্ষার্থীদের অভিভাবকদের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এই রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট দায়েরের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের পরিদর্শক, ঢাকা জেলার প্রশাসক, ও জেলার (এডিসি) অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) রিটের বিবাদী করা হয়েছে।

এই রিট আবেদনের ওপর আগামীকাল বুধবার হাইকোর্টের বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী।

তিনি জানান, এর আগে গত ২৪ আগস্ট ইংরেজি মাধ্যমের অভিভাবকদের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দিয়ে চিঠি পাঠায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ওই চিঠিতে বেসরকারি বিদ্যালয় বিধিমালা ২০১৭ এর ৭ ধারা অনুসারে এই নাম অন্তর্ভুক্ত না করার নির্দেশনা তুলে ধরা হয়।

এই স্কুলের ক্ষেত্রে ওই বিধিমালা প্রযোজ্য হবে না। কেননা স্কুলটি একটি মাত্র কমিটি দ্বারা পরিচালিত। তাই উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনের ভোটার তালিকায় ইংরেজী মাধ্যম শিক্ষার্থীদের অভিভাবকদের নাম অন্তর্ভুক্তি করার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ