1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

ঈদ সামনে রেখে সক্রিয় জাল টাকার চক্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০১৫
  • ১২৮ Time View

jaltakaঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা ছড়ানোর চক্র। সোমবার রাতে এই চক্রের সন্দেহভাজন ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। চক্রটি চার-পাঁচ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনায় ছিল বলে দাবি ডিবির।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানায় ডিবি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিবি গত এক বছরে প্রায় ৫০ জনকে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে। এর পরও এই চক্রটি সক্রিয়। সোমবার রাতে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এই চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করেন গোয়েন্দারা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম, সোহাগ অধিকারী, সুমন আহমেদ, বায়েজিদ উদ্দিন, সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।

সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, চক্রটির প্রধান শফিকুল। তিনি ও তার সহযোগীরা ছয়-সাত বছর ধরে এই কাজে জড়িত। এর আগে শফিকুল দুবার পুলিশের কাছে ধরা পড়েছিলেন; কিন্তু অল্প সময়ের মধ্যে জামিনে বেরিয়ে আবার পুরোনো পেশায় ফিরে যান।

ডিবি জানায়, ঈদ সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা প্রায় চার-পাঁচ কোটি জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তাদের কাছ থেকে ছাপা-অর্ধছাপা মিলিয়ে ৫০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে জাল টাকা তৈরির সরঞ্জাম।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা জাল টাকা তৈরি করে আরেকটি চক্রকে দেয়। দ্বিতীয় চক্রটি আরেকটি চক্রকে জাল টাকা সরবরাহ করে। তৃতীয় চক্রটি জাল টাকা বাজারে ছাড়ে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে বলে জানায় ডিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ