1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৮৭ Time View

সরকারি ক্রয় ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু সাঈদ মো. কামরুজ্জামান।

তিনি বলেন, ই-জিপি থেকে অব্যাহতি চেয়ে কোনো সংস্থাকে অফলাইন ক্রয়ের জন্য ‘ব্ল্যাংকেট’ বা সার্বিক অনুমতি দেওয়া হবে না। কোন ক্রয়কারী প্রতিষ্ঠান অফলাইনে কতটি ক্রয় প্যাকেজ সম্পন্ন করবে এবং নির্দিষ্ট কোন তারিখ থেকে ই-জিপিতে ফিরে আসবে, তা স্পষ্টভাবে উল্লেখ করেই অব্যাহতির আবেদন করতে হবে।

২০ আগস্ট বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে (ইএসসিবি) চলমান চার সপ্তাহব্যাপী ‘বেসিক পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট (পিপিএম)’ প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীদের জন্য বিপিপিএ ও এর কার্যক্রমবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গত ৮ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১ সেপ্টেম্বর শেষ হবে। চারজন নারী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ২৮ জন কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন।

সিইও প্রশিক্ষণার্থীদের চার সপ্তাহের প্রশিক্ষণের সর্বোচ্চ সুফল কাজে লাগানোর আহ্বান জানান। এ সময় তিনি বিপিপিএ প্রতিষ্ঠার পটভূমি, এর কার্যাবলি ও পরিচালনা পর্ষদ, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, সুযোগ ও চ্যালেঞ্জ, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিপিপিএর প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।

সরকারি ক্রয়ে ‘ফিট ফর পারপাস’ এবং ‘ভ্যালু ফর মানি’ নীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, টেকসই ক্রয়ের ক্ষেত্রে শুধু সর্বনিম্ন দামই বিবেচ্য হতে পারে না। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে টেকসই সরকারি ক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, টেকসই ক্রয়ের তিনটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো মানুষ, পরিবেশ ও মুনাফা। একই সঙ্গে ‘৪ আর’-রিডিউস, রিইউজ, রিসাইকেল ও রিকভার-নীতির গুরুত্বও তুলে ধরেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা বিপিপিএ কার্যালয় পরিদর্শন করে ই-জিপি ব্যবস্থা, হেল্প ডেস্ক, রিভিউ প্যানেলসহ সরকারি ক্রয় ব্যবস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করেন।

বিপিপিএর প্রশিক্ষণ পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন শাখা ঘুরিয়ে দেখান। পরে বিপিপিএ সম্মেলন কক্ষে তিনি সংস্থার কার্যক্রম তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের হাতে বিপিপিএর বার্ষিক প্রতিবেদন তুলে দেন।

বিধি পরিচালক (সাবেক সিপিটিইউ) ও সাবেক অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান ক্রয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও চিঠির বিষয়ে বিপিপিএ কীভাবে মতামত প্রদান করে, সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। তিনি জানান, এ ধরনের মতামত প্রদানসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

বিপিপিএর পরিচালক অপর্ণা বৈদ্য ক্রয়-পরবর্তী পর্যালোচনার (প্রকিউরমেন্ট পোস্ট-রিভিউ) উদ্দেশ্য ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং এ-সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়েও জানান। পরিচালক মোহাম্মদ আলী আহমেদ খান রিভিউ প্যানেল এবং ডিবারমেন্ট রিভিউ বোর্ডের কার্যপ্রণালি তুলে ধরেন।

বিশ্বব্যাংকের সহায়তায় ‘প্রকিউরমেন্ট মডার্নাইজেশন টু ইমপ্রুভ পাবলিক সার্ভিস ডেলিভারি (পিএমআইপিএসডি)’ প্রকল্পের আওতায় বিপিপিএ চার সপ্তাহব্যাপী এ পিপিএম প্রশিক্ষণ পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ