1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ১৭১ Time View

762ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রাম ও একটি মার্কেটে এ হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। খবর রয়টার্সের।

স্থানীয় বাসিন্দারা জানান, হাজ্জাহ প্রদেশের হাজাওয়ারার একটি গ্রামে একাধিক বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। এ সময় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের কাবাতিয়া জেলার একটি মার্কেটে বিমান হামলায় আরো ৭ জন নিহত হয়েছে। তবে সৌদি জোটের একজন মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে থাকা ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে গত মার্চ থেকে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। সৌদি জোটের বিমান হামলা এখন পর্যন্ত ৬৩৪ শিশুসহ অন্তত ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

এদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান ইয়েমেনের গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে সোমবার সুইজারল্যান্ডে একটি শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে গত জুন মাসে একটি শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ