1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন মাশরাফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৪৮ Time View

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন হয়েছেন মাশরাফি।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে।

ফোরামটি এমন তারকাদের নির্বাচন করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখছে।

সেই লক্ষে ২০২১ সালের ১০ তরুণ নেতা খুঁজতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১১২ জনকে নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন ১০ তরুণ নেতা। তাদের মধ্যে মাশরাফিও ছিলেন।

‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তরুণ নেতারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

প্রসঙ্গত ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি বিন মর্তুজা ২০০১ সাল থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তার প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়। তাকে নড়াইল এক্সপ্রেস বলা হয়। ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল তিনি। চলতি বছর অবসরের ঘোষণা দেন মাশরাফি।

বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে তিনি নড়াইল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ