1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ৮৮ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসির) ধারাবাহিক সংলাপের শেষ দিন সংলাপে বসেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

সংলাপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির অন্য নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার।

ইসির সঙ্গে সংলাপে আওয়ামী লীগ

এদিকে একইদিন দুপুরে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেয়। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

গত ১৭ জুলাই শুরু হওয়া ইসির এ ধারাবাহিক সংলাপ শেষ হচ্ছে আজ। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কথা থাকলেও এতে বিএনপিসহ একাধিক দল অংশ নেয়নি। একাদশ জাতীয় নির্বাচনের আগেও দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল তৎকালীন কে এম নূরুল হুদা কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ