1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ইসলাম প্রচারে মাতৃভাষার বিকল্প নেই: খেলাফত আন্দালন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৪
  • ২২৪ Time View

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার বড় দান। মানুষ মাতৃভাষার মাধ্যমে সুখ-দুঃখ ও মনের ভাব প্রকাশ করে যে আনন্দ পায় অন্য কোন ভাষার দ্বারা তা সম্ভব নয়। জ্ঞানার্জনের প্রধান মাধ্যম মাতৃভাষা। মাতৃভাষায় মুর্খ হয়ে বেঁচে থাকার কোন স্বার্থকতা নেই। কুরআন-হাদীসের বাণী জনসম্মুখে সহজভাবে প্রচার করতে মাতৃভাষার বিকল্প নেই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবাবপুরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত  এক আলোচনা সভায়  তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি বেদনাদায়ক সংগ্রাম করে ৪ টি তাজা প্রাণ দিয়ে এবং বহু ত্যাগের মাধ্যমে বাংলা  আজ রাষ্ট্র ভাষা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম উপাদান হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আদালতসহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ে বাংলা ভাষার প্রচলন কার্যকর করতে হবে। ২১ ফেব্রুয়ারীর পরিবর্তে ৯ ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং বিদেশি ভাষার সব সাইনবোর্ড ভেঙে দিতে দাবি জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ