1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই : জামায়াত আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ Time View

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র কায়েমে আলেমদের ঐক্যের বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র কায়েমে আলেম-উলামাদের মধ্যে ছোটখাটো ভেদাভেদ ভুলে ইসলামী সংগঠনগুলোর বৃহত্তর ঐক্য গঠন করতে হবে।’

বৃহস্পতিবার (২ অক্টোবর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে কুরআন মজলিস বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মো. এমদাদ উল্লাহর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতাদের সঙ্গে একটি বৈঠকে জামায়াত আমির এসব কথা বলেন। এদিন সকাল ১১টা থেকে সাড়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এই বৈঠকে ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন কুরআন মজলিসের নেতারা।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ-আমির মাওলানা মো. হাফিজুর রহমান মল্লিক, যুগ্ম মহাসচিব মো. শুকুর আলী কাজী ও হাফেজ মাওলানা মো. আবুল কালাম আজাদ সিরাজী, ওলামা সচিব হাফেজ ক্বারী মো. বিল্লাল হোসেন সরকার, প্রেসসচিব আকাশ মাহমুদ ও তামীরুল মিল্লাত কামিল মাদারাসা শিক্ষার্থী হোসাইন মাহমুদ।

বৈঠক শেষে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের হাতে কুরআন মজলিস বাংলাদেশের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ