1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ইসলামী বিশ্ববিদ্যালয় ফের বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫
  • ১৫৫ Time View

iuখোলার ২ দিনের মাথায় আবারো কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে ছাত্রছাত্রীদের শনিবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের  ১২৭তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জানা যায়, ৩৭ দিন বন্ধ থাকার পর ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের হল এবং ৮ জানুয়ারি ক্লাস শুরু হয়। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজারে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের মধ্য গুলিবিনিময় ও সংঘর্ষ বাধে। এতে ক্যাম্পাস পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

ফলে সন্ধ্যায় ক্যাম্পাসে ভিসির সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। অবরোধ কর্মসূচির মধ্যেও ক্যাম্পাসে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হলে উঠে। কিন্তু ক্লাস শুরুর এক দিনের মাথায় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে দূর-দূরান্তের শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তবে এ সময় বিশ্বদ্যিালয়ের অফিসের কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীর বাসে চাপা পড়ে মৃত্যুর ঘটনায় ব্যাপাক বাস ভাংচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনার পর ক্যাম্পাস বন্ধ করা হয়। ৩৭দিন বন্ধ থাকার পর ৮জানুয়ারি ক্লাস শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ