1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠলো গাজা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬৩ Time View

মধ্যপ্রাচ্যের দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বিমানবাহিনী। মঙ্গলবার (২ মে) রাতে ইসরায়েলি বিমান হামলার প্রচণ্ড শব্দে কেঁপে ওঠেন গাজাবাসী।
ইসরায়েলি কারাগারে খাদের আদনান নামের এক বন্দির মৃত্যুর পর ক্ষোভে ফুঁসে ওঠেন ফিলিস্তিনিরা। ‘অবৈধ গ্রেপ্তারের’ প্রতিবাদে গত ফেব্রুয়ারি থেকে আদনান আমরণ অনশন শুরু করেন।
দীর্ঘ ৮৭ দিন অনশন করার পর মৃত্যু হয় তার।
আদনানের মৃত্যুর প্রতিবাদে প্রথমে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোঁড়ে গাজার সশস্ত্র সংগঠন হামাস। এরপরই গাজার অন্তত দু’টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।
আদনানের মৃত্যুর ব্যাপারে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তাকে অচেতন অবস্থায় নিজ সেলে পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাঁচানোর চেষ্টা করা হলেও মৃত্যুর কোলে ঢলে পড়লে তাকে মৃত ঘোষণা করা হয়।
আদনানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফিলিস্তিনজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তারা আদনানের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে শাস্তি দাবি করেন।
ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকা থেকে অন্তত ২৬টি রকেট ছোঁড়া হয়েছে। এরমধ্যে দু’টি গিয়ে পড়ে দক্ষিণের শহর সেরতে। রকেটের হামলায় শহরটিতে অন্তত তিনজন আহত হন। সশস্ত্র দল হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপ উভয়েই এ রকেট হামলা চালানোর দাবি জানিয়েছে।
এরআগে মঙ্গলবার দিনে বেলায় গাজার বিভিন্ন জায়গায় কামান হামলা চালায় ইসরায়েল। এরপর রাতের বেলা ঘটে বিমান হামলার ঘটনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ