1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনামঃ
আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ

ইসরায়েলের হামলায় ৭৮ ইরানি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১০ Time View

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান। খবর ইরনার।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে একাধিক হামলা চালায়। এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনা নয়, বরং আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে চালানো হয়, যা পরিস্থিতিকে আরো মারাত্মক তোলে।

এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হামলায় নিহত হন।

এদিনই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ দেন। ইসরায়েলের এই হামলার জবাবে শুক্রবারই ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ