1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ইরানে হামলা হলে তেলআবিব উড়িয়ে দেওয়া হবে : রাইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৭৬ Time View

ইরানে হামলা হলে তেলআবিব উড়িয়ে দেওয়া হবে বলে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয়, তা হলে এর জবাবে তেলআবিব ও হায়ফা শহর উড়িয়ে দেওয়া হবে।’
মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। রাইসি বলেন, ‘শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা, বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট কোনো হামলা হলে, এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হায়ফা ও তেলআবিব ধ্বংস হয়ে যাবে।’
সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান। ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত করতে না পারে তা হলে- তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।
গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনের প্রতি আহ্বান জানান, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে, সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। আর নয়তো ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল। তার এ মন্তব্যের পরই রাইসি এমন কড়া ভাষায় হুমকি দিয়েছেন। সূত্র : আল আরাবিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ