1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

ইরাকে ভয়াবহ বোমা হামলা, নিহত ৫৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২
  • ১৫২ Time View

আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো ইরাক। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব হামলায় নিহত হয়েছে ৫৬ জন, আহত হয়েছে আরো ১৫০ জন।

হামলা চালানো হয় রাজধানী বাগদাদ, দক্ষিণাঞ্চলীয় হিলা নগরী এবং শিয়া অধ্যূষিত বালাদ শহরে। মূলত শিয়া পূণ্যার্থী এবং পুলিশকে লক্ষ্ করে বুধবারের এই হামলাগুলো পরিচালনা করা হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এবং সংবাদমাধ্যম।

রাজধানী বাগদাদের শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে চারটি পৃথক বিস্ফোরণ ঘটানো হয়। এসব হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর প্রপৌত্র বিখ্যাত শিয়া ইমাম মুসা আল খাদিমের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বাগদাদে সমবেত হওয়া শিয়া পূণ্যার্থীরাই এসব হামলার প্রাথমিক টার্গেট ছিলো বলে ধারণা করা হচ্ছে।

বাগদাদের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় নগরী হিলাতেও কমপক্ষে দুটি হামলা চালানো হয়। এর মধ্যে একটি ছিলো আত্মঘাতী গাড়ি  বোমা হামলা । নগরীর একটি রেস্টুরেন্টের বাইরে বিস্ফোরিত হয় বোমাটি। এতে নিহত হয় ২২ জন, আহত হযেছে আরও ৩৮ জন।  রেস্টুরেন্টটিতে মূলত পুলিশ সদস্যরা আসা যাওয়া করতেন বলে জানা গেছে।

এছাড়া শিয়া ‍অধ্যূষিত বালাদ শহরে আরো দুটি গাড়ি বোমা হামলায় মারা গেছে কমপক্ষে ৪ জন। এসব হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার না করলেও এ সব হামলার পেছনে আল কায়েদা ইরাক শাখা দায়ী বলে মনে করা হচ্ছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই দেশটিতে রাজনৈতিক দ্বিধা বিভক্তি বেড়ে গেছে। ফলে দেশটিতে প্রায়ই রাজনৈতিক ও গোষ্ঠীগত সংঘাতের ঘটনা ঘটছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ