1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

ইবিএল’র নতুন চেয়ারম্যান এম গাজিউল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মার্চ, ২০১২
  • ১৬৯ Time View

এম গাজিউল হক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এম গাজিউল হককে ব্যাংকটির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

সর্বাধিক সময় ধরে ইবিএল পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কর্মরত এম গাজিউল হক এর আগেও ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইবিএল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম গাজিউল হক ১৯৫৫ সালে চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজ থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। একই বছর তিনি ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ডস অ্যান্ড কোম্পানিতে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে অধিষ্ঠিত হন।

১৯৮০ সালে চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি এক্যুয়ামেরিন লিমিটেড-এর অংশীদার হিসেবে ব্যবসা শুরু করেন। ১০ বছর পরে তিনি পার্টনারদের সাথে নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শিপিং কোম্পানি ডেনমার্কের মার্সক্ লাইনের সাথে যৌথ উদ্যোগে মার্সক্ বাংলাদেশ লিঃ গঠন করেন। তিনি ১৯৯৭ সাল পর্যন্ত কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সফল ব্যবসায়ী এম গাজিউল হক বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ