1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ইন্দোনেশিয়ায় হলো বাইডেন-শি বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৭০ Time View

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে তারা বহুল প্রতিক্ষিত মুখোমুখি বৈঠক করেছেন।

স্থানীয় সময় সোমবার বিকালে বৈঠক করেন এই দুই শীর্ষ নেতা। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের বিভিন্ন বিষয়ে চলমান বিরোধ শান্তিপূর্ণ উপায়ে কমিয়ে আনতে ঐকমত্যে পৌঁছেছেন তারা।

হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাইডেন চীনের প্রেসিডেন্টকে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে তুমুল প্রতিযোগিতা ও দ্বন্দ্ব থাকবেই। তবে এসব নিয়ে দুই দেশের সংঘাতে জড়ানো উচিত হবে না।

বাইডেন ও শির মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার যে হুমকি দেওয়া হচ্ছে, তা মোটেও যৌক্তিক নয় বলে একমত হয়েছেন দুই নেতা। তারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে পারমাণবিক যুদ্ধে জড়ানো উচিত হবে না।

বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইন্দোনেশিয়ার বালি সফর করছেন জো বাইডেন ও শি জিনপিং। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সম্মেলন। এর আগে দুই বিশ্বনেতা বালির নুসা দুয়ায় একটি বিলাসবহুল রিসোর্টে আলাদা বৈঠক করলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ