1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

ইনজুরিতে পড়লেন মুশফিক, হাসপাতালে গেলেন মিরাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

রোববার ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্স পর্বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে শেখ জামালের হয়ে খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ।

কিন্তু দুভার্গ্য, একই ম্যাচে ইনজুরির শিকার হলেন জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিক এবং মিরাজ। অথচ একই দিন বিকালে ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড। যে স্কোয়াডে রয়েছেন মুশফিক এবং মিরাজ- দু’জনই।

প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের পেসার মৃত্যুঞ্জয়ের করা ১৭তম ওভারের শেষ বলে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুল ফেটে যায় মিরাজের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পার্শ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়।

এর আগে পারভেজ রসুলের করা ইনিংসের দশম ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ-পায়ের গোড়ালিতে আঘাত পান মুশফিক। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুমে চলে আসেন তিনি। বরফ দিয়ে তার ব্যথা কমানোর চেষ্টা করা হয়।

যদিও জানা গেছে, তাদের ইনজুরি সিরিয়াস নয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগেই তারা ফিট হয়ে উঠবেন বলে মনে করছেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘তাদের ইনজুরি গুরুতর নয়। তারা প্রথম টেস্টে খেলতে পারবে। সাদমান ইসলাম (দল থেকে বাদ পড়া ওপেনার) শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ