1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইতালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৮ Time View

ইতালিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন তুর্কি ও দুজন লেবাননের নাগরিকসহ সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাস্থল থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি ইতালির তুসক্যানি লুসা এলাকা থেকে যাত্রা করে উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। এর মধ্যবর্তী এক জায়গার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় হেলিকপ্টারটির। পরে টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তবর্তী এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ইতোমধ্যে উদ্ধারকারীরা হেলিকপ্টার থেকে সাত যাত্রীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন। যাত্রীদের মধ্যে চারজন তুর্কি এবং দুজন লেবাননের নাগরিক ছিলেন। যারা ইতালিতে ব্যবসায়িক সফরে এসেছিলেন। এদের সঙ্গে দুর্ঘটনায় নিহত হন ইতালীয় পাইলটও। খবর রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ