1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৭২ Time View

বেলজিয়াম পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রিক সমাজতান্ত্রিক এমইপি ইভা কাইলিকে গ্রেপ্তার
করেছে। তিনি ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্টদের অন্যতম। এ মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।
সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে এ মামলায় অপর চার সন্দেহভাজনকে গ্রেফতার করার পর তাকে গ্রেফতার করা হলো। বিশ্বকাপের আয়োজক দেশ কাতার দুর্নীতি করেছে এমন অভিযোগের ব্যাপারে তদন্তে তার নাম এসেছে।
সূত্র আরও জানায়, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য কাইলিকে আটক করা হয়েছে। তিনি হচ্ছেন আগে গ্রেপ্তার করা চার ব্যক্তির অন্যতম অংশীদার।
এর আগে রাজধানী ব্রাসেলসের ১৬ স্থানে পুলিশের অভিযানে ৬ লাখ ইউরো উদ্ধার হওয়ার পর বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর তাদের গ্রেপ্তারের কথা জানান।
প্রসিকিউটররা এসব সন্দেহভাজনদের সুনির্দিষ্ট পরিচয় জানাননি বা জড়িত দেশের নাম বলেননি। এ ক্ষেত্রে তারা কেবলমাত্র বলেছে, এটি ছিল একটি ‘উপসাগরীয়’ রাষ্ট্র।
তবে এ মামলার ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি নিশ্চিত করে বলেছে, ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের দায়িত্ব পালন করা সদস্য ইতালীয় এক সমাজতান্ত্রিকের দুর্নীতির ব্যাপারে কাতারের সন্দেহজনক প্রচেষ্টার বিষয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয়।
খবর এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ