1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

ইউটিউবে জনপ্রিয়তায় শীর্ষে জোভান-মেহজাবীনের ‘বেস্ট ফ্রেন্ড’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১১৫ Time View

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে টিভিতে প্রচারিত বেশকিছু নাটকের অন্যতম আলোচিত নাটক ‘বেস্ট ফ্রেন্ড’। প্রবীর রায় চৌধুরী পরিচালিত নাটকটি ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া পেয়েছে।

ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে নাটকটি আজ বুধবার এক নম্বরে পৌঁছেছে। ৬ দিনে এর ভিউ হয়েছে ১৩ লাখেরও বেশি। এর আগে টানা ৪দিন নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় অবস্থানে ছিল।

পরিচালক প্রবীর রায় চৌধুরী বলেন, ‘বেস্ট ফ্রেন্ড’ ভালোবাসা দিবসের দিন টিভিতে প্রচারের পরপরই ইউটিউবে ছাড়া হয়। তখন থেকেই প্রচুর ফিডব্যাক পাচ্ছি। আজ (বুধবার) ইউটিউব জনপ্রিয়তায় আমার নাটকটি এক নম্বরে চলে এলো। আমি বেশ আনন্দিত।

নাটকটির গল্পে দেখা যাবে এক বন্ধুর মাধ্যমে শুভ ও ফারিয়ার পরিচয়। অল্প সময়েই সেটি রূপ নেয় ভালো বন্ধুত্বে। একে অপরের বেস্ট ফ্রেন্ড হয়ে যান। হঠাৎ ফারিয়ার জীবনে আগমন ঘটে নতুন একজনের। তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ফারিয়া। তখন শুভ উপলব্ধি করেন সেও ফারিয়াকে ভালোবেসে ফেলেছেন। এই নিয়ে তিনজনের মধ্যে শুরু হয় টানাপোড়েন।

নাটকে শুভ চরিত্রে জোভান ও ফারিয়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। আরও অভিনয় করেছেন আজাদ, নবী, লামিয়া, ইলমা ও সেতু। ‘বেস্ট ফ্রেন্ড’-এ রয়েছে দুটি গান। পিরান খানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন তানভির ইভান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ