1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ইউক্রেনে আরও ভারী অস্ত্র পাঠানোর আহ্বান ন্যাটো প্রধানের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৬২ Time View

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ পূর্ব ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে আরও ভারী অস্ত্র পাঠানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘রাশিয়ার অগ্রযাত্রার মোকাবেলার জন্য পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরো ভারী অস্ত্র পাঠাতে হবে।’

একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে ন্যাটো জোটের মিত্র সাত শীর্ষ নেতার বৈঠকের পরে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনের জন্য আরও ভারী অস্ত্র পাঠাতে হবে।’

স্টলটেনবার্গ বলেন, ‘ন্যাটো ইতোমধ্যেই সরবরাহের পদক্ষেপ বাড়িয়েছে এবং কর্মকর্তারা বুধবার ব্রাসেলস এ ভারী অস্ত্রসহ আরো সহায়তা সমন্বয় করতে বৈঠক করবেন।’

তিনি বলেন, ‘এতে ইউক্রেন নৃশংস রুশ আক্রমনের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম হবে।’

এদিকে ইউক্রেন বারবার পশ্চিমের কাছে ভারী অস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়ে আসছে, অস্ত্র সরবরাহে ব্যর্থতার জন্য কিয়েভ কিছু ইউরোপিয়ান নেতার সমালোচনা করে বলেছে, মস্কোর বাহিনীকে হটাতে তাদের অস্ত্রের প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ