1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

ইউএস বাংলা ও বাংলাদেশ বিমানের উড়োজাহাজের সংঘর্ষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০১৯
  • ৮৮ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িংয়ের। বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিমানের ৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাস-৮ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউএস বাংলা কর্তৃপক্ষ।

গতকাল সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল। এ সময় জেদ্দার উদ্দেশে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ