1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি ল্যাঙ্কাশায়ারের সিদ্ধান্তে ‘হতবাক’ অ্যান্ডারসন খেলা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চিত বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ রাবিতে সার্বভৌমত্ব, মানবতা ও আইন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু এবার একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড ‘ইবলিশ চত্বর’: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঠের এই অদ্ভুত নামের গল্প জানেন? ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪ আন্তর্জাতিক তায়কোয়ানডো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির পাঁচ শিক্ষার্থী

আসুন শোককে শক্তিতে পরিণত করি : মেয়র আতিক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৮ Time View

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ রবিবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর মাস্ক পরা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মাস্ক পরা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আতিকুল ইসলাম বলেন, আজ জাতীয় শোক দিবসে স্থানীয় সংসদ সদস্য এবং ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ৫ লক্ষ মাস্ক বিতরণ করা হবে।

তিনি বলেন, নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘সকাল ১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে।’

মেয়র বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তর করা হবে।

আতিকুল ইসলাম বলেন, মাস্ক আমার, সুরক্ষা সবার, তাই করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।

এ সময় অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং স্থানীয় কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ