1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

আসামে বিস্ফোরণে ৩ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১৫৯ Time View

11ভারতের আসাম রাজ্যে সেনাবাহিনীর গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৩ সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৪ সেনা। এক কর্মকর্তা জানিয়েছেন, তিনসুকিয়া জেলায় একটি সেনাবহরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড ফ্রন্ট অব অসম (আলফা) শনিবার সকালে সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা চালিয়েছে।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুয়াহাটি থেকে ৫১০ কিলোমিটার দূরের তিনসুকিয়ার বুরহিতে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী।  তখনই আলফা জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে। রাস্তায় আগে থেকেই বোমা পুতে রেখেছিল জঙ্গিরা।

ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গুরুতর আহত হন ৭ সেনা। হাসপাতালে নিয়ে গেলে ৩ জনের  মৃত্যু হয়। বাকি চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। জঙ্গি হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।

এক টুইট বার্তায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। তিনি বলেছেন, ‘আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে কথা হয়েছে। গোটা ঘটনায় নজর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।’ এর আগে গত বুধবারই পেঙ্গারি চা বাগান সংলগ্ন ওই এলাকায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় একজন নিহত এবং আরো দু’জন আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ