1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ আমিরাতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের প্রক্রিয়া ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চায় ব্যাংক কর্তৃপক্ষ তানজিন তিশাকে আইনি নোটিশ, ছবি সরানোর দাবি | Boishakhi Online অনুমতি ছাড়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ: অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ চার দফায় কমার পর ভরিতে ২,২১৬ টাকা বাড়ল সোনার দাম ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ মা হারালেন নায়িকা পপি শব্দতরঙ্গ দিয়ে আগুন নেভানোর যন্ত্র: আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় স্বর্ণ জিতল কিশোরী

আসছে তাহসান-নাদিয়ার দূরবীন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

‘মায়া’, ‘মোমেন্টস’, ‘দেয়াল’র মতো জনপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পর আলোচনায় এসেছেন তরুণ নির্মাতা ভিকি জাহেদ।  এবার তিনি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য ‘দূরবীন’। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, অভিনেত্রী নাদিয়া খানম। আরো রয়েছেন রাজত্ব ব্যান্ডের তৌফিক আহমেদ, মনসুর মুস্তাফিজ, সোহান বাবু ও ইহতিশাম আহমেদ।

এ প্রসঙ্গে পরিচালক ভিকি বলেন, ‘‘দূরবীন’’ একটি বিভ্রমের গল্প। যে বিভ্রম এতটাই মায়াবী যে এর অস্তিত্বের ব্যাপারে মানুষের বিন্দুমাত্র সন্দেহ থাকে না। গভীর ভালোবাসা ও মানব সম্পর্কের জটিলতা প্রায়ই এমন বিভ্রম সৃষ্টি করে আমাদের সামনে।’’

এইচ টি এম রেকর্ডসের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন তাহসিন এন রাকিব এবং সহযোগী প্রযোজক হিসেবে আছেন মুহাম্মাদ তাজুল ইসলাম।

চিত্রগ্রহণে ছিলেন সুমন সরকার, সম্পাদনায় আছেন সাইফ রাসেল এবং সংগীত পরিচালনা করেছেন মাহামুদ হায়েত অর্পণ।  তাহসান খানের কণ্ঠে গাওয়া ‘‘দূরবীন’’র একটি গানের মিউজিক ভিডিও খুব শিগগির অনলাইনে মুক্তি পাবে এবং ‘‘দূরবীন’’ স্বল্পদৈর্ঘ্যটি প্রকাশ পাবে আগামী ভালোবাসা দিবসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ