1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

আশা করব এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৩ Time View

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামীকাল রবিবার অথবা সোমবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। সংযমের এই মাসের কথা ইঙ্গিত করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আশা করব আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতিতো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, আশা করবো, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে, আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার ১ কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। একারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।

এর আগে শহীদ মিনারের পাদদেশে বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল, কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন উল্লেখ করে ড. হাছান বলেন, তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ