1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আরো তিন জেলায় কারাগার নির্মাণ হচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জানুয়ারি, ২০১৬
  • ১৭৭ Time View

1829দেশের আরো তিনটি জেলায় নতুন কারাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল ফজলুল কবীর। শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারা অধিদফতর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ১০টি কারাগার নতুন করে নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়া হয়। হাইসিকিউরিটি, গোপালগঞ্জ, ঝিনাইদহ, চাঁদপুর, নীলফামারি, মেহেরপুর, নাটোর, নেত্রকোনা, বি-বাড়িয়া ও সুনামগঞ্জ। এর মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ ও দিনাজপুরের কাজ শুরু হয়েছে। বাকি গুলোর কাজ শেষ হয়েছে।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পের আওতায় দেশে আরো ৭টি কারাগার নির্মাণ, সম্প্রসারণ ও আধুনিকায়নের কাজ চলছে।
এছাড়া বর্তমানে বরগুনা, পটুয়াখালি, ঝালকাঠী ও বরিশালের কারাগার পুনঃনির্মাণ করা হচ্ছে।

এসব কারাগারে আধুনিক সব সুবিধা, দক্ষ জনবল নিয়োগের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। যা ফলে মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ