1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

আরব দেশগুলোর সিরিয়ায় হস্তক্ষেপ করা উচিত: কাতারের আমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫৬ Time View

‘সিরিয়ার বেসামরিক মানুষের রক্তপাত বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কারণে আরব বিশ্বেরই উচিত সিরিয়ায় হস্তক্ষেপ করা’, মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয়, মানবিক এবং সামরিক কর্তব্য হিসেবেই আরবদেশগুলোর উচিত বেসামরিক রক্তপাত বন্ধে সিরিয়ায় হস্তক্ষেপ করা।’

নিউইয়র্কে সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে কাতারি আমির আরও বলেন, ‘নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়েও সিরিয়ায় রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন সম্ভব।’

পাশাপাশি সিরিয়া প্রশ্নে কোনো কার্যকর অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করেন তিনি।

ভাষণে তিনি বলেন,“আমি মনে করি সিরিয়ার রক্তপাত বন্ধে জাতীয়, মানবিক, রাজনৈতিক এবং সামরিক কর্তব্যের খাতিরেই আরব দেশগুলোরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।”

তিনি বলেন, ‘পশ্চিমারা সরাসরি হস্তক্ষেপের বিরুদ্ধে আবার নিরাপত্তা পরিষদ সিরিয়ার মিত্র চীন ও রাশিয়ার কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতা থেকে অপসারণে কার্যকর প্রস্তাব পাশ করতে ব্যর্থ।’

তিনি লেবাননের প্রসঙ্গ উল্লেখ করে বলেন,“৭০ এর দশকের মধ্যভাগে যখন লেবাননে প্রতিদ্বন্দ্বী দলগুলো একে অপরের বিরুদ্ধে হানাহানিতে লিপ্ত ছিলো তখন আরব দেশগুলো একই পদক্ষেপ গ্রহণ করেছিলো।” সেই পদক্ষেপ সফলতার সঙ্গে কার্যকর হয়েছিলো বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি সিরীয়রা যতক্ষণ পর্যন্ত আইনসম্মত অধিকার ফিরে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের সমর্থন দিয়ে যাওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ