1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

আরটিভির নতুন ধারাবাহিক নাটক ‘চোরকাব্য’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৬৬ Time View

`চোর` শব্দটি সবার কাছে খুবই পরিচিত। জীবনে চোরের খপ্পরে পড়েন নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সমাজে বিভিন্ন ধাঁচের চোর রয়েছে। কেউ সিঁধেল চোর আবার কেউবা ছিঁচকে চোর। সমাজের দুষ্ট মানুষগুলো আজ প্রচ- প্রভাবশালী এবং সত্যিকারের জমিদাররা সমাজে চোরের মতোই। এমনই একটি গল্প নিয়ে শিমুল সরকার নির্মাণ করেছে ধারাবাহিক নাটক `চোরকাব্য`।

নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান ও মামুনুর রশীদ। `চোরকাব্য` নাটকের মুখ্য চরিত্রগুলো সবাই চোর। পুরো গল্পটিই হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন পরিচালক। নাটকে দেখা যাবে, সারাজীবন চুরি করে যে অর্থ উপার্জন করেছেন তা দিয়ে এটিএম শামসুজ্জামান সত্যিকারের জমিদার নিধন শুরু করেছেন। তবে এ ক্ষেত্রেও তিনি কৌশলী। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে অন্যের সম্পদ নিজের করে নেয়াটাই তার প্রধান নেশা। স্ত্রী চিত্রলেখা গুহ রূপসচেতন, মেয়ে শশী বাবার মতোই চোর, ছেলে সাজু খাদেম চিরকুমার হয়েও বিয়ে পাগল। কিন্তু বিয়ে তার হয় না, কারণ চোরের ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে কেউই সম্মতি জানান না। নাটকের অন্যা চরিত্রে অভিনয় করেছেন- কচি খন্দকার, প্রাণ রায়, আ খ ম হাসান, ডা. এজাজ, সঞ্জীব আহমেদ, বিথী, শবনম পারভীন, আনিসুল হক বরুণ ও ফরহাদ শিশির প্রমুখ।

শিমুল সরকারের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটকটি সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ