1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আমেরিকা সফর বাতিল করলেন শাকিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১৪০ Time View

sharekaযুক্তরাষ্ট্রে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়ার কথা ছিলো গায়িকা শাকিরার। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারছেন না। অনুষ্ঠানগুলো থেকে নিজের নাম প্রত্যাহারের খবর মঙ্গলবার (৮ নভেম্বর) টুইটার অ্যাকাউন্টে জানান কলাম্বিয়ান এই তারকা।

শাকিরা লিখেছেন, ‘ব্যক্তিগত কারণে লাস ভেগাস ও লস অ্যাঞ্জেলেসে গিয়ে চলতি বছরের ল্যাটিন গ্র্যামিস ও আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে পারছি না।’ এর আগের দিন তিনি লিখেছেন, “ল্যাটিন গ্র্যামিসে মনেপ্রাণে কার্লোস ভাইভসের সঙ্গেই থাকবো। ‘লা বিসিক্লেতা’ (দ্য বাইসাইকেল) গানে তার সঙ্গে কাজ করাটা ছিলো বেশ উপভোগ্য।”

তবে আমেরিকা সফর বাতিলের কারণটা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি শাকিরা। সম্প্রতি ৩৯ বছর বয়সী এই তারকা জানান, তার স্বামী জেরার্ড পিকে ফুটবল নিয়ে ভীষণ ব্যস্ত। ফলে তার অর্ধাঙ্গিনীকে নিয়মিত বার্সেলোনায় থাকতে হচ্ছে।

শাকিরা একবার রসিকতার সুরে বলেছিলেন, ‘যুদ্ধে নিহত হওয়ার ব্যাপার বাদে মনে হচ্ছে কোনো এক সৈন্যর সঙ্গেই বিয়ে হয়েছে! জেরার্ডকে প্রতিদিনই অনুশীলন কিংবা মাঠে খেলতে হয়। সেজন্য বার্সেলোনার বাইরে যাওয়ার সুযোগ পায়ই না সে। কিন্তু আমি ভ্রমণপ্রিয় মানুষ। তাই প্রায়ই বলে ফেলি, যাবে না? চলো না ঘুরে আসি। কিন্তু বাস্তবতাকে মেনে না নিয়ে উপায় কি!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ