1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৯৬ Time View

hasinaপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “হরতালে যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে এসব দেখে আমার খুব কষ্ট হয়। প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই।”

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিরোধীদলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াতের ক্যাডাররা গাড়িতে আগুন দিয়ে গায়ে পেট্রোল দিয়ে মানুষ খুন করছে। তারা দেশের মানুষকে শান্তিকে থাকতে দেবে না। এটা সহ্য হয় না।”

শেখ হাসিনা বলেন, “আমরা সুন্দরভাবে উন্নত দেশ গড়ে তুলতে চাই। জনগণের উন্নয়ন চাই। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। জনগণ চাইলে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাবে আর না চাইলে না বানাবে।”

প্রধানমন্ত্রী বলেন, “ধর্মের সঙ্গে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মকে ব্যবহার করে জঙ্গিবাদ করে তারা ধর্মের শত্রু। জঙ্গিবাদ মানে ইসলাম নয়।”

তিনি অভিযোগ করেন, “একটি গোষ্ঠি ইসলাম ধর্মকে ব্যবহার করে ইসলামকে জঙ্গিবাদের ধর্মে নিয়ে যাচ্ছে।”

আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামের ব্যাপক প্রচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমার কাজকর্ম শুরু করি। এরপরেও যারা বলে আমরা নাকি ইসলামের শত্রু, আমার বাপ-দাদারা ইসলামের নয়, তখন খুব কষ্ট পাই। আমি আমার বাপ-দাদার পূর্ণাঙ্গ বিবরণ দিতে পারবো। তাদের মধ্যে কেউ অন্য ধর্মের নয়।”

অনুষ্ঠানে উপস্থিত ইমামদের উদ্দেশে তিনি বলেন, “মসজিদের পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব। কিন্তু পবিত্র এ স্থানটিতে যাতে আর আগুন না দেয়া হয়, যাতে আর কোনো বোমা না ফুটে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ