1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

আমি জানি জিয়ার খুনি কে: এরশাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১৩৩ Time View

ershad52বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকারী কে তা জানেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, “আমি জানি, দেশবাসী জানে, জিয়ার খুনি কে। জিয়ার পাশের কক্ষে কে ছিলেন। তার সঙ্গে খালেদা জিয়া ২০ বছর রাজনীতি করেছেন, কিন্তু বিচার করেননি।”
 
বিএনপির পাশাপাশি গুম ও হত্যার জন্য সরকারের সমালোচনা করেন এরশাদ।
 
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুব সংহতির কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
এরশাদ বলেন, “গুম, খুন ও অপহরণ বন্ধে সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এখন অন্যকে দোষারোপ করছে। দেশ এখন হিটলার-মুসেলিনীর শাসনের চলছে।”
 
ইতিহাসের দুই স্বৈরশাসক হিটলার ও মুসেলিনীর শাসনের সঙ্গে ‘বর্তমান সরকারকে’ তুলনা করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।
 
সভায় সভাপতিত্ব করেন যুবসংহতি সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া।
 
বক্তৃতা রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, যুব সংহতি সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ