1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের জীবনমানের উন্নয়ন করা : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ১১৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর দল ও সরকারের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণের জীবনমানের উন্নয়ন করা।
তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ জনগণের জীবনমানের উন্নয়ন করা এবং আমরা সে লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’
ইউরোপিয়ান পার্লামেন্টের প্রগ্রেসিভ এ্যালাইয়েন্স অব সোসালিস্ট এন্ড ডেমোক্র্যাট গ্রুপের একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
এমি লেইজ এমপি ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রতিনিধিদলের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন।
তৈরি পোশাক খাত সম্পর্কে ইউরোপীয় এমপিদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাতের উন্নয়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের আশ্বস্ত করেন যে, এই খাতে যদি অমীমাংসিত কোন বিষয় থেকে থাকে তাহলে তাঁর সরকার তা মিটিয়ে ফেলবে।
এ সময় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, টেকসই উন্নয়ন বিষয়ক প্রধান সমন্বয়কারী মো. আবুল কালাম আজাদ, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াউদুন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ