1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

আমাদের পানি নিয়ে সতর্ক হতে হবে : তাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১২১ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিশ্বের অনেক দেশ পানি আমদানি করে। আমরা নদীমাতৃক দেশ। আমাদের পানি আমদানি করতে না হলেও তা নিয়ে সতর্ক হতে হবে।
আজ বৃহস্পতিবার (২৫ মে) মহাখালীর শাহিন হলে এটুআই আয়োজিত ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’, ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন-২০২১ ইনোভেশন চ্যালেঞ্জ’ ফান্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্প-কারখানা স্থাপন করার সময় বিদ্যুৎ, জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে ভাবা হয়। কিন্তু পানির উৎস নিয়ে ভাবা হয় না। দেশের নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পানির ব্যবহার বাড়ছে। গৃহস্থালির পাশাপাশি অন্যান্য খাতেও পানির ব্যবহার বাড়ছে। তাই পানি অপব্যয়ে যদি সতর্ক না হই, তাহলে সংকট বৃদ্ধি পাবে। এটুআইকে বলব, বিভিন্ন উদ্ভাবনী পন্থার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ ছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ