1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

আবারো ভুল টুইট ট্রাম্পের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭
  • ১০২ Time View

মাত্র তিন দিন হল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই আবারো টুইট বার্তায় বানান ভুলের কারণে বিতর্কের মুখে পড়লেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি।’

সেখানে ইংরেজি ‘অনার’ বানানটি লিখতে গিয়ে ভুল করে ফেলেন তিনি। তবে কিছুক্ষণের মধ্যেই ওই পোস্টটি মুছে নতুন করে টুইট করেন তিনি। কিন্তু ততক্ষণে বিষয়টি অনেকেরই চোখে পড়েছে।

কেউ কেউ লিখেছেন, ‘আমেরিকা এত দিনে সবচেয়ে অশিক্ষিত প্রেসিডেন্ট পেলো।’ আবার কেউ লিখেছেন, ‘এই দুঃখ আরো চার বছর সহ্য করতে হবে।’

এর আগেও নানা সময় বানান ভুল করেছেন ট্রাম্প। চীনের বিরুদ্ধে একটি টুইট করতে গিয়েও একবার ভুল বানান  লিখেছিলেন ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট হিসেবে করা টুইটটি মুছে ফেলায় অন্য রকম বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তিনি আমেরিকার প্রেসিডেন্সিয়াল রেকর্ডস অ্যাক্ট লঙ্ঘন করছেন না তো?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ