1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পরীমণির নাচের ভিডিও ভাইরাল সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি জানাল সামরিক জোট আজ আবার কমল জ্বালানি তেলের দাম কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

আফগানিস্তানে প্রিন্স হ্যারির কর্মস্থলে হামলা, ২ সেনা নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১২৯ Time View

আফগানিস্তানে মোতায়েন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি ক্যাম্প বেশনে হামলা চালিয়ে দুই মার্কিন মেরিন সেনাকে হত্যা করেছে তালেবানরা।

আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত দক্ষিনাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে অবস্থিত সেনা ঘাঁটিটিতে শুক্রবার এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন মার্কিন ও ন্যাটো কর্তৃপক্ষ।

তবে বর্তমানে ঘাঁটিটিতে ‍অবস্থানরত ব্রিটেনের রাজপুত্র প্রিন্স হ্যারি অক্ষত আছেন জানিয়েছে কর্তৃপক্ষ। গত ৭ সেপ্টেম্বর হ্যারি আফগানিস্তান পৌঁছান। আফগানিস্তানে এটি তার দ্বিতীয় সামরিক মিশন। ব্রিটেনের রাজকীয় বিমানবাহিনীর অ্যাপাচি হেলিকপ্টার চালক হিসেবে সেখানে কর্তব্য পালন করছেন তিনি।

এর আগে ২০০৭ সালের শেষ নাগাদ প্রথমবারের সামরিক মিশনে তিনি হেলমান্দ প্রদেশে ১০ সপ্তাহ অবস্থান করেন। তবে সংবাদ মাধ্যমে তার আফগানিস্তানে অবস্থানের খবর ফাঁস হয়ে গেলে সম্ভাব্য তালেবান হামলার আশঙ্কায় সেখান থেকে সরিয়ে নেওয়া হয় তাকে।

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকায় তিন নম্বরে থাকা রাজপুত্র প্রিন্স হ্যারির দ্বিতীয়বারের মত আফগানিস্তান আসার খবর পেয়ে গত ১০ সেপ্টেম্বর তাকে হত্যার হুমকি দিয়েছিলো তালেবানরা।

কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায় ঘাঁটিতে হামলার সময় আট-দশজন তালেবান সদস্য ক্ষুদ্র অস্ত্র, রকেট এবং মর্টার ব্যবহার করেন।

ক্যাম্প ব্যাশন আফগানিস্তানে মোতায়েন বিদেশি সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি। এক্ই সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত বিমান বন্দরও বটে। এখানে প্রতিদিনই অসংখ্য সামরিক বিমান ও হেলিকপ্টার ওঠানামা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ