1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

আন্দোলনে প্রস্তুত থাকতে গাজীপুরের নেতাদের নির্দেশ দিলেন খালেদা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৬০ Time View

গাজীপুর জেলার বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গাজীপুর জেলার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন খালেদা জিয়া। রোববার রাত সাড়ে ন’টার দিকে গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১২টার দিকে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সায়েদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবীর খান ও শাহেনশাহ আলমসহ গাজীপুর বিএনপি ও এর ১১ সহযোগী সংগঠনের প্রতিটির থেকে ৫ জন করে মোট ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার বিরোধী আন্দোলন, সরকারের ব্যর্থতা, বিএনপির জনসমর্থন বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে সরকারকে বাধ্য করার কৌশল ইত্যাদি সমসাময়িক ইস্যুতে বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার রাতে শিক্ষকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে খালেদা জিয়া পেশাজীবী ও জেলা নেতাদের সঙ্গে যে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন তারই অংশ হিসেবে রোববারের বৈঠক অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ