1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক

আন্তর্জাতিক গণমাধ্যমে এশিয়া ও আফ্রিকা সঠিকভাবে চিত্রায়িত হয় না

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৯৯ Time View

944এশিয়া ও আফ্রিকা আন্তর্জাতিক গণমাধ্যমে সঠিকভাবে চিত্রায়িত হয় না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । স্থানীয় সময় শুক্রবার বিকেলে মরক্কোর মারাকাশ নগরীতে দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফি ’র সঙ্গে বৈঠকে মন্ত্রী এমন্তব্য করেন তিনি বলেন। শনিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় , মারাকাশে ইসলামি দেশগুলোর সংস্থা-ওআইসি আয়োজিত ১৭ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপাশি এ বৈঠকে মিলিত হন দু’দেশের মন্ত্রী।

আন্তর্জাতিক গণমাধ্যমে আফ্রিকার প্রতিফলনের দিকে দৃষ্টি রেখে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে অনেক ক্ষেত্রেই আফ্রিকা যেমন সঠিকভাবে চিত্রায়িত নয়, তেমনটা বাংলাদেশের ক্ষেত্রেও ঘটে। সাম্প্রতিককালে পদ্মাসেতু’র বিষয়ে এমনটা ঘটেছিল।

হাসানুল হক ইনু বৈঠকে মুস্তফা আল খালফি’কে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্যপ্রবাহ, গণমাধ্যম এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। এবং এক্ষেত্রগুলোতে বাংলাদেশ আফ্রিকার উন্নয়ন সহযোগী হতে ইচ্ছুক।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম হারুন-অর-রশীদ এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ