1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

আন্তর্জাতিক ইয়ুথ সামিট আয়োজন করবে এফবিসিসিআই

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারি, ২০১৮
  • ৭০ Time View

আন্তর্জাতিক ইয়ুথ সামিট আয়োজন করবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। বিশ্বের তরুণ উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ স্থাপন ও তাদের একসঙ্গে কাজ করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইয়ুথ অ্যান্ড স্পোর্টসের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে দেশের তরুণ সম্প্রদায় এবং ক্রীড়াক্ষেত্রে তাদের সম্পৃক্ততা নিয়ে কর্মশালা আয়োজনেরও সিদ্ধান্ত নেয়া হয় ওই সভায়। শনিবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্তত একটি করে খেলার মাঠ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে তরুণদের ক্রীড়া সম্পর্কিত নির্দেশনা ও সহায়তা প্রদানে একটি ইনস্টিটিউট স্থাপনেরও প্রস্তাব করেন বক্তারা।

কমিটির চেয়ারম্যান খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ